পড়াশোনা

পড়তে পারেন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং

আপডেট : ০৮ মার্চ ২০১৩, ১৫:২৯
পড়াশোনার বিষয় নির্বাচনের ক্ষেত্রে এখন ক্যারিয়ার তথা বাজার চাহিদার প্রতি দৃষ্টি রেখে সিদ্ধান্ত নিতে হয়, সেই সাথে চুলচেরা হিসেব কষতে হয় সময়েরও। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দেশে এখন এমন সব ডিগ্রি বা কোর্সে পড়ার সুযোগ রয়েছে যা সম্পন্ন করতে পারলে আকর্ষণীয় বেতনের চাকরি একরকম হাতের মুঠোয় বলা চলে। বর্তমানে এমনই একটি চাহিদা সম্পন্ন কোর্স বা পড়াশোনার বিষয়ের নাম এয়ারক্রাফট মেনটেনেন্স ইঞ্জিনিয়ারিং অথবা অ্যারোস্পেস বা অ্যাভিওনিক্স। ওয়ার্ল্ড ব্যাংকের অনুদান প্রাপ্ত সাইক এডুকেশনাল গ্রুপের সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি সময়ের এই সেরা কোর্সটি অত্যন্ত সাফল্যের সাথে পরিচালনা করছে। কোর্সের সময় ও সনদ :এয়ারক্রাফট মেনটেনেন্স ইঞ্জিনিয়ারিং (এএমই) হলো চার বছরের কোর্স। ৬ মাস অন্তর মোট ৮ সেমিস্টারে এটি সম্পন্ন হয়। সর্বশেষ ৮ম সেমিস্টারটি হাতে কলমের, অর্থাত্ ব্যবহারিক শিক্ষার জন্য। দেশি-বিদেশি বিভিন্ন উড়োজাহাজ কোম্পানিতে হাতে কলমের এই বাস্তব শিক্ষা প্রদান করা হয়। প্রতি পর্ব পরীক্ষা শেষে দেওয়া হয় কারিগরি বোর্ডের সনদ। পাঠ্য :কোর্সটি আপনাকে হাতে কলমে শেখাবে বিমান তৈরি করা থেকে আকাশে ওড়ার আগ পর্যন্ত সার্বিক রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার কাজ। এটুকু শেষ করতে পারলেও রয়েছে আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ। এয়ারক্রাফট মেনটেনেন্স ইঞ্জিনিয়ারিংয়ে মূলত মেশিন তৈরি করা, ডিজাইন উন্নয়ন, উড্ডয়নের আগে ও পরে পরীক্ষা-নিরীক্ষা করা, একইসাথে উড়োজাহাজ, হেলিকপ্টার, স্যাটেলাইট অ্যান্ড স্পেস ক্রাফট, এয়ার ফ্রেম তৈরি বা এয়ারফ্রেম ইঞ্জিন সৃষ্টি করা, এয়ারক্রাফট ও এর আনুষাঙ্গিক যন্ত্রপাতির সংযোগ স্থাপন, উন্নয়ন ও মেরামত করা শেখানো হয়। ফ্লাইট টেস্ট প্রোগ্রামে টেক অব ডিসট্যান্স, রেট অব কুইম্ব, সিল স্পিড ও ম্যানুইভারিলিটি অ্যান্ড ল্যান্ডিং ক্যাপাসিটি ঠিক করা শেখানো হয়। এই নিয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় :এসআইএমটি, বাড়ি-১, রোড- ২, ব্লক-বি, সেকশন-৬, মিরপুর, ঢাকা। ভর্তির যোগ্যতা :এসএসসি বা এইচএসসি উত্তীর্ণ জিপিএ ০৪ বা ৩.৫ প্রাপ্ত ছাত্রছাত্রীরা এ বিষয়ে ভর্তি হতে পারবেন। এ বিষয়ে আরও জানতে কথা বলতে পারেন এই নম্বরে ৮০৩৩০৩৪, ০১৭৬৭৭১৭০৫০ ও ০১৭৬৭৭১৭০৫৬। সুযোগসুবিধা :শিক্ষার্থীদের জন্য সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজিতে রয়েছে বিভিন্ন এয়ারলাইন্সে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের ব্যবস্থাসহ প্রায় শত ভাগ ব্যবহারিক ক্লাসের নিশ্চয়তাসহ প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ শিক্ষকমণ্ডলী, পর্যাপ্ত আধুনিক কম্পিউটার ও ওয়াইফাই নেটওয়ার্ক সমৃদ্ধ ৩টি অত্যাধুনিক ল্যাব, লাইব্রেরি ও হোস্টেল সুবিধা। বিশেষ করে এখানে আছে, অত্যন্ত কর্মতত্পর একটি জব প্লেসমেন্ট বিভাগ। যাদের একমাত্র কাজ পাস করা শিক্ষার্থীদের চাকরি পেতে যাবতীয় সহযোগিতা প্রদান করা।