আত্মবিশ্লেষণ

আপনি কি কথায় কথায় ভুলে যান?

আপডেট : ০৮ মার্চ ২০১৩, ১৫:৩০
সাকিবকে তার মা পাঠিয়েছিলেন দোকানে। হাতে একটা তালিকাও ধরিয়ে দিয়েছিলেন। ঘণ্টাখানেক পর বাসায় ফেরার পর দেখা গেল সেই জিনিসগুলোর অর্ধেক সাকিব আনেনি, আবার এমন অনেক কিছু এনেছে যা আনার দরকার ছিল না। কিন্তু মা তো তালিকা দিয়েই দিয়েছিলেন। সেই তালিকাও যে সাকিবের নিতে মনে ছিল না। এই ঘটনা কি আপনারও নিত্যদিনের? এত ভুলোমনা হলে কি চলে? নিচের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেখে নিন, আপনি কতটা ভুলোমনা। আর খুব বেশি ভুলোমনা হলে এখনই যে তা শুধরে নেওয়া উচিত। ১. মা প্রায়ই কিছু না কিছু আনতে আপনাকে দোকানে পাঠান। আপনি— ক) মায়ের কথামতো সব দরকারি জিনিসগুলো আপনি এনে দেন। ভুল হয় না একদম। খ) কখনোই ঠিকঠাক আনতে পারেন না। ভুল আপনার হবেই। লিখে নিতেও মনে থাকে না আপনার। গ) মাঝেমধ্যে ভুল হয়, কিন্তু বেশিরভাগ সময় মনে থাকে। ২. আপনার সঙ্গে আপনার ভালোবাসার মানুষটির ঝগড়া হয়েছে, কথা বন্ধ। কিন্তু আপনি রোজকার মতো তাকে ফোন দিয়ে বসলেন। কারণ আপনি— ক) তার সঙ্গে ঝগড়াটা মিটিয়ে নিতে চান। কথা বন্ধ রাখতে আপনার ভালো লাগে না। খ) দেখতে চান ওর হাবভাব কেমন? ওরও আপনার মতো অবস্থা হলে কথা চালিয়ে যাবেন। নয়তো আর ফোন নয়। গ) প্রথমে ভুলেই যাবেন ওর সঙ্গে ঝগড়া হয়েছিল। মনে পড়লে ভাববেন, ওটা ভুলে যাওয়াই ভালো। ৩. কলেজের বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার জন্য অনেক প্ল্যান করলেন, সেটা করার সময় খুব সিরিয়াস ছিলেন। পরদিন দেখা যাবে আপনি— ক) নিজে কি বলেছিলেন কিছুই আপনার মনে নেই। বন্ধুরাই মনে করিয়ে দিচ্ছে। খ) আগের দিনের আলোচনা করার সময় শুধু আপনার নিজের কথা নয়, অন্যরা কে কী বলেছিল তাও দিব্যি মনে আছে। গ) আপনি নিজে কী বলেছিলে তা মনে আছে বটে, অন্যের কথা অত মনে নেই। ৪. বন্ধুদের সাথে কেনাকাটা করতে যাওয়ার সময় আপনার বোন বারবার বলে দিয়েছে ওর জন্য একটা গল্পের বই আনতে। শেষ পর্যন্ত আনা হলো না, কারণ— ক) শপিং করার সময় ওটা কেনাই হলো না। যখন মনে পড়ল তখন আর কেনার সুযোগ ছিল না। খ) বোন যে আপনাকে আনতে বলেছিল, সেটা আপনার মনেই ছিল না। বোন বাড়ি আসার পর বলার পর মনে পড়ল। গ) আপনার মনে ছিল, কিনে আনার ইচ্ছেও ছিল, কিন্তু নিজের কেনাকাটাতেই যে সব টাকা শেষ হয়ে গিয়েছিল। ৫. পরীক্ষার খাতায় একটা ভুল যাতে আপনার না হয় সে জন্য সবাই সতর্ক করে দিয়েছেন। কিন্তু প্রায়ই আপনার সে ভুল হয়। কারণ— ক) আপনার মনেই থাকে না এই ভুলটা আপনার আগেও হয়েছে, সতর্ক থাকা উচিত। খ) আপনি ঠিক করে জানেনই না ভুলটা আপনার কেন হয়েছে, তাই চাইলেও সংশোধন করতে পারেন না। গ) আপনার সময় ঠিকই থাকে। পরীক্ষার হলে নার্ভাস থাকায় ভুলে যান। কোথায় দাঁড়িয়ে আছেন আপনি ০-১৫ :কথায় কথায় ভুলে যাওয়া তো দূরে থাক, কোনো কিছু ভুলে যাওয়ার বিন্দুমাত্র লক্ষণ আপনার মাঝে নেই। এই গুণটা ধরে রাখুন। বেশিরভাগ লোকেরই ভুলে যাওয়ার প্রবণতা থাকে। কাজেই এ ব্যাপারে আপনি অন্যদের চেয়ে এগিয়ে আছেন। মাঝেমধ্যে আপনার যে ভুলগুলো হয় তা অনিচ্ছাকৃত। এর সঙ্গে ভুলে যাওয়ার কোনো সম্পর্ক নেই। ২০-৩৫ :কথায় কথায় হয়তো আপনি ভুলে যান না, কিন্তু নিজের দোষে হোক বা পরিবেশ পরিস্থিতির কারণে হোক কিছু ভুল আপনি করেন মাঝেমধ্যে। আপনার মোটামুটি সচেতনতা রয়েছে এ ব্যাপারে। তা ছাড়া আপনার মধ্যে ভুল না করার চেষ্টা আছে, এটাও কম কথা নয়। সব সময় এই চেষ্টাটা বজায় রাখতে পারলে একসময় আপনি ভুল করার প্রবণতা থেকে বেরিয়ে আসতে পারবেন। ৪০-৫০ :শুনতে খারাপ লাগলেও বলি, কথায় কথায় ভুলে যাওয়াটা আপনার স্বভাব হয়ে দাঁড়িয়েছে। এটা আপনার ইচ্ছাকৃত নয় ঠিকই, কিন্তু আপনি বেরিয়ে আসার চেষ্টাও করেন না। এভাবে চলতে থাকলে তো মুশকিল। নিজে যখন জানেনই এত ভুল হয় আপনি তাহলে সে সম্পর্কে সচেতন হন। এত অন্যমনস্ক থাকেন আপনি যে, কী ভুল করছেন তাও ভুলে যান। এখনই নিজেকে শুধরে নিন, নইলে বিপদে পড়বেন। আপনার স্কোর ক খ গ ১. ০ ১০ ৫ ২. ০ ৫ ১০ ৩. ১০ ০ ৫ ৪. ৫ ১০ ০ ৫. ৫ ১০ ০