জনপ্রিয় সফটওয়্যার ফটোশপ। ছবি এডিট থেকে শুরু করে ডিজাইনিংয়ের কাজেও ব্যবহার করা হয় ফটোশপ গ্রাফিক্স সফটওয়্যারটি। সম্প্রতি স্মার্টফোনে চালু হয়েছে ছবি সম্পাদনার জনপ্রিয় সফটওয়্যার ফটোশপের কাজ। স্মার্টফোনে ব্যবহারের উপযোগী ফটোশপের সংস্করণ চালু করেছে অ্যাডোবি সিস্টেমস ইনকরপোরেটেড। ‘ফটোশপ টাচ’ নামের এ সংস্করণটি ব্যবহার করা যাবে অ্যান্ড্রয়েড-চালিত স্মার্টফোনে। এ ছাড়া এটি চলবে আইওএস-চালিত আইফোনে, আইপড টাচেও। এর আগে ট্যাবলেটের জন্য ফটোশপের বিশেষ সংস্করণ এনেছিল অ্যাডোবি। এই সম্পর্কে জানতে ভিজিট করুন :www.adobe.com/ph otoshoptouch
