গেইমটিতে আপনি নিজেকে খুঁজে পাবেন ‘ওয়ার’ নামে এক চিরন্তন ঘোড়সওয়ার চরিত্রে, যে কি না ‘ফোর হর্সম্যান অব’-এর চারজন ঘোড়সওয়ারের একজন। স্বর্গ ও নরকের মধ্যে ভারসাম্য স্থাপনকারী সংস্থা কাউন্সিলের একজন সদস্য হিসেবে তার কাজ হচ্ছে পৃথিবী ধ্বংসের আগে পৃথিবীতে নেমে আসা। কিন্তু স্বর্গ ও নরকের প্রহরীদের মধ্যে যুগ যুগ ধরে চলে আসছে ভয়াবহ এক যুদ্ধ এ যুদ্ধের প্রভাব পৃথিবীতেও পড়ে, প্রায় ধ্বংস হয়ে যায় সভ্যতা। তবে কাউন্সিলের নির্দেশ ছায়াই নির্দিষ্ট সময়ের আগেই পৃথিবীতে নেমে আসে ওয়ার। কিন্তু এ ভুলের জন্য কাউন্সিল দায়ী করে ওয়ারকে এবং তাকে প্রায়শ্চিত্তের জন্য পৃথিবীতে নির্বাসন দেওয়া হয়। পুরো গেমেই নরকের প্রহরী সর্দার অ্যাবাডন, স্বর্গের প্রহরী সর্দার শামায়েল, বিরাটাকার দৈত্য ডেস্ট্রয়ার ইত্যাদি চরিত্রের কাছে ওয়ারকে ছুটে বেড়াতে হবে লক্ষ্যে পৌঁছাতে। আকারে দীর্ঘ হলেও গেমটির প্রতিটি লেভেলেই ওয়ারের নতুন নতুন ক্ষমতা প্রাপ্তি, নতুন পরিবেশ, মরুঝড়, তুষারঝড়সহ নতুন নতুন শত্রুর আগমনের কারণে প্রতিটি মুহূর্তই উপভোগ্য। ইতোমধ্যেই এ গেমের কমিকস তৈরি হয়েছে, সিনেমাও তৈরি হতে যাচ্ছে। গেমটি সম্পর্কে আরও জানতে ভিজিট করুন :http://www.game trailers.com/games /bksifh/darksiders
