কিশোরী থেকে যুব নারীদের প্রায় ২শতজনের একটি দল, কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে নিজেদের বদলানোর প্রত্যয়ে সমবেতন হন। তারা বলেন, নিজেকে বদলাতে পারলে ১৬ কোটি মানুষ বদলে যাবে। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইয়ুথ সাইকেল র্যালিতে বক্তারা এই প্রত্যয় ব্যক্ত করেন।
গতকাল সকালে মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয় এই র্যালি। যৌথভাবে আয়োজন করে ব্র্যাক জেন্ডার জাস্টিস আ্যাান্ড ডাইভারসিটি বিভাগ এবং ইয়ুথ ফোরাম প্রমোটিং এক্সেস টু ডেভেলপমেন্টের (ওয়াইএফপিএডি)। বর্তমানে আমাদের দেশে নারী ও শিশু নির্যাতন বেড়ে যাচ্ছে। অবস্থা পরিবর্তনে সকল মানুষের সমন্বয়ে তরুণ জাগরণের সৃষ্টি করতে পারলে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা। সেই উদ্দেশ্যেই এই র্যালি।
র্যালিতে বুয়েট আরকিটেকচার বিভাগের প্রথম বর্ষের ছাত্রী নাজিফ তাবাসুম পিউলি ও তার বোন বাংলাদেশ ইউনিভার্সিটি আব টেক্সটাইলের শিক্ষার্থী আরিন তাসনিম অংশগ্রহণ করেন। তারা বলেন, এমন উদ্যোগগুলো নারীর প্রতি আচরণ পরিবর্তনে ভূমিকা রাখবে। তবে আজও কোন নারীই যৌন হয়রানির বাইরে নেই।
র্যালির শুরুতে বক্তব্য রাখেন ওয়াইএফপিএডি সভাপতি রকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক গালিব, ব্র্যাকের হেড অব প্রোগ্রাম হাবিবুর রহমান এবং সুমন আহসানুল ইসলাম , জেন্ডার জাস্টিস আ্যাান্ড ডাইভারসিটি বিভাগের সিনিয়র ম্যানেজার তাহমিনা ইয়াসমিন প্রমুখ।
