কেন্দ্রীয় আওয়ামী লীগের সঙ্গে ঢাকা সংলগ্ন জেলা নেতৃবৃন্দের মতবিনিময় আজ

আপডেট : ০৮ মার্চ ২০১৩, ২১:৪৪
কেন্দ্রীয় আওয়ামী লীগের সঙ্গে ঢাকা মহানগর সংলগ্ন জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা আজ শনিবার বেলা ১১টায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সভায় নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। দেশে বিদ্যমান আর্থ-সামাজিক-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সভায় আলোচনা হবে। মহানগর আওয়ামী লীগের যৌথ সভা কাল : এদিকে রবিবার বিকাল ৪টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের যৌথ সভা অনুষ্ঠিত হবে। সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ, থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা মহানগরীর অন্তর্গত দলীয় জাতীয় সংসদ সদস্য সহযোগী, সংগঠনসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন। সহযোগী সংগঠনের সাথে মতবিনিময় সোমবার : কেন্দ্রীয় আওয়ামী লীগের সাথে সহযোগী সংগঠনগুলোর মতবিনিয় সভা আগামী সোমবার বেলা ১১টায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।