মিঠাপুকুরে ডাকাত সন্দেহে ৭ জন আটক

আপডেট : ০৮ মার্চ ২০১৩, ২১:৫০
মিঠাপুকুরে ডাকাত সন্দেহে ৭ জনকে আটক করেছে পুলিশ। এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার শাল্টিরহাট এলাকায় কয়েকটি মোটর সাইকেলসহ কয়েকজন ডাকাতির প্রস্তুতি নেয়। এ সময় স্থানীয় লোকজন টের পেয়ে তাদের আটক করে। পরে পুলিশ তাদের থানায় নিয়ে আসে। আটককৃতরা হলো বাতাসন দুর্গাপুর গ্রামের খোরশেদ, মোতালেব, নাজমুল, মোরসালিন, শাহীন, মমিন ও খোকন।