পতাকা ছেঁড়ার অভিযোগ

নাজিরপুরে বিএনপি জামায়াতের তিন শতাধিক নেতাকর্মীর নামে মামলা

আপডেট : ০৮ মার্চ ২০১৩, ২১:৫১
বিএনপির ডাকা গত ৫ মার্চ মঙ্গলবারের সকাল-সন্ধ্যা হরতালের সময় নাজিরপুর উপজেলার সাতকাছিমা বাজারে পুলিশের ওপর হামলা, জাতীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগে নাজিরপুর উপজেলা বিএনপি ও জামায়াতের প্রায় তিনশত নেতাকর্মীকে আসামি করে বৃহস্পতিবার একটি রাষ্ট্রদ্রোহ মামলা করেছে উপজেলা সদরের বাসিন্দা মো. আজিবর খান। মামলায় উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. নজরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. আবু হাসান, ছাত্রদল সাধারণ সম্পাদক মো. লিলন, বিএনপি নেতা মিজানুর রহমানসহ ৫১ জনের নাম উল্লেখ করে এজাহারভুক্ত আসামি এবং অজ্ঞাত প্রায় আড়াইশত জনকে আসামি করা হয়েছে।