বিশ্ব কলাকেন্দ্রের আবৃত্তি উপস্থাপনা বিষয়ক কোর্স শুরু ১৫ মার্চ

আপডেট : ০৯ মার্চ ২০১৩, ২১:৪০
আগামী ১৫ মার্চ বিশ্ব কলাকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে ৩৬তম ব্যাচের আবৃত্তি, উপস্থাপনা, সংবাদ উপস্থাপন বিষয়ক ২ মাসের কোর্স শুরু করছে। আগ্রহীদের টিএসসি গেট অথবা তিনতলা থেকে আবেদনপত্র সংগ্রহ করে ১টি পাসপোর্ট ও ১টি স্ট্যাম্প সাইজের ছবিসহ জমা দিতে হবে। যোগাযোগ- ০১৭১১-২৬০-৫৪০। ক্লাস নেবেন :অধ্যাপক বিশ্বজিত ঘোষ, অধ্যাপক নিরঞ্জন অধিকারী, নওয়াজিস আলী খান (এটিএন বাংলা), ড. জীনাত ইমতিয়াজ আলী, এসএম মহসিন, জায়েদ ইকবাল ও দেওয়ান সাঈদুল হাসান (বেতার ও টিভি সংবাদ পাঠক)। -প্রেস বিজ্ঞপ্তি