ফরিদপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

আপডেট : ০৯ মার্চ ২০১৩, ২১:৫৩
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে এবং দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়িঘর ও উপসনালয়ে হামলা, ভাংচুর, লুটপাটের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ফরিদপুরের মুক্তিযোদ্ধারা। ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে শনিবার সকাল ১১ টায় মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের আয়োজনে মানববন্ধন কর্মসূচি শুরু হয়। শেষে মুক্তিযোদ্ধারা একটি বিক্ষোভ মিছিল করে। মানববন্ধন চলাকালে জেলা ইউনিটের কমান্ডার ও আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি নূর মোহাম্মদ ক্যাপ্টেন বাবুলের সভাপতিত্বে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা মনির হোসেন, মো. ফজলুল হক, মো. নাছির, আমিনুর রহমান ফরিদ, আবুল কালাম আজাদ, কমলেশ চক্রবর্তী প্রমুখ। জেলা কমান্ডার তার বক্তব্যে ফরিদপুরে রাজাকারদের প্রতি ঘৃণা প্রকাশের জন্য একটি ঘৃণাস্তম্ভ নির্মাণের দাবি জানান।