ঘূর্ণিঝড় ফণীতে মতলব উত্তরের চরাঞ্চলে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত এবং বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এসব পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার চরাঞ্চলের বাহেরচর, চরকাশিম, বোরচর, চরউমেদসহ পার্শ্ববর্তী চরের ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভাশিস ঘোষ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাজাহান প্রধান।
আরও পড়ুনঃ শিশু নাঈম মায়ের বুকে ফিরলো যুবক হয়ে
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাউল, চিড়া, মুড়ি, চিনি, তেল, ডাল, বিস্কুট, মোমবাতি, দিয়াশলাই ও লবণ। উপজেলার ক্ষতিগ্রস্ত মোহনপুর ইউনিয়নের বাহেরচর ও চরওয়েস্টারে ৩১পরিবার, এখলাছপুর ইউনিয়নের বোরচরে ৪১পরিবার ও জহিরাবাদ ইউনিয়নের চরউমেদে ১৪ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ইত্তেফাক/নূহু

