মানিকগঞ্জে বন্দুকসহ স্বর্ণালংকার লুট

আপডেট : ০৯ মার্চ ২০১৩, ২১:৫৩
মানিকগঞ্জের ঘিওর উপজেলার হেলাচিয়া গ্রামে শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে ২০/২৫জন ডাকাত ডা: উমেশ চন্দ্রের বাড়িতে হানা দিয়ে একটি বন্দুক, ২৫ ভরি স্বর্ণালংকার সহ নগদ টাকা লুটে নিয়েছে। ডাকাতদের মারপিটে গুরুতর আহত হয়েছে গৃহস্বামী মনোরঞ্জন সরকার সহ চারজন। ডাকাতদের আঘাতে আহতরা হলেন, গৃহকর্তা মনোরঞ্জন সরকার, তার মা সোহাগীনি, মেয়ে মিশু মনি ও স্ত্রী বকুল সরকার।