চট্টগ্রাম মহানগরীর রেলওয়ে হাসপাতাল কলোনির কাছে গোয়ালপাড়ায় বস্তিতে আগুন লেগে কমপক্ষে ৫০টি ঘর পুড়ে গেছে। বেলা ১১টায় তুলাতলি বস্তির একটি রান্নাঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশেপাশে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। নগরীর বিভিন্ন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের ৮টি গাড়ি এবং নৌবাহিনীর ২টি গাড়ি এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানালেও বস্তির বাসিন্দারা এর পরিমাণ অনেক বেশি বলে দাবি করেন।
