ব্ল¬গার আহমেদ রাজিব হায়দার হত্যার সাথে জড়িত অভিযোগে গত ২ মার্চ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী গ্রেফতারের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিয়মানুযায়ী প্রাথমিকভাবে অভিযুক্তদের পরিচয় পত্র / ছাত্রত্ব স্থগিত করেছে। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের বিশেষ ডিসিপ্লি¬নারি কমিটি জরুরি সভা করে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। যা ইতিমধ্যেই কার্যকর করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে বিশেষ নজরদারি বাড়ানো এবং জঙ্গি তত্পরতা বিরোধী সচেতনতা সৃষ্টির ব্যাপারে কার্যক্রম শুরু করে। এ ব্যাপারে গত ৬ মার্চ হাইকোর্ট একটি রুল জারি করেছে।
উদ্ভূত পরিস্থিতিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছে। -প্রেস বিজ্ঞপ্তি
