গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ১০ মার্চ ২০১৩, ১৯:৪৫
বিশ্ব টেনিস অঙ্গনের আর দশটা প্রতিযোগিতার চাইতে উইম্বলডনের মর্যাদা সবসময়ই একটু আলাদা। আর তাই উইম্বলডনের যেকোনো আসরে কোনো একটি জয় মানেই একজন টেনিস খেলোয়াড়ের জন্য অনেক বড় একটি অর্জন। এক্ষেত্রে উইম্বলডনের যেকোনো আসরে সবচেয়ে বেশি বয়সে চূড়ান্ত বিজয় অর্জনের রেকর্ডটি হলো আমেরিকার কিংবদন্তিতুল্য মহিলা টেনিস খেলোয়াড় মার্টিনা নাভ্রাতিলোভার। ২০০৩ সালের ৬ জুলাই মিশ্র দ্বৈতে ভারতের লিয়েন্ডার পেজকে সাথে নিয়ে শিরোপা জেতার মধ্য দিয়ে অনন্য এই রেকর্ডটি গড়েন তিনি। আর রেকর্ড গড়ার এই দিনে নাভ্রাতিলোভার বয়স ছিল ৪৬ বছর ২৬১ দিন।