মধুখালীতে ৯ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

আপডেট : ১০ মার্চ ২০১৩, ২০:৫১
র্যাব-৮, ফরিদপুর ক্যাম্পের একটি দল শুক্রবার বিকালে মধুখালী থানাধীন গোন্দারদিয়া মোস্তফা এগ্রো কমপ্লেক্সের সামনে ঢাকা-খুলনা মহাসড়ক এলাকা থেকে ৮ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ গোকুল মন্ডল (৩৫) নামে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। প্রকাশ, এএসপি মোঃ আনোয়ার সাঈদের নেতৃত্বে র্যাবের একটি বিশেষ দল ইঞ্জিনচালিত ভ্যানে রক্ষিত প্ল¬াস্টিকের একটি সাদা রঙের বস্তার মধ্য থেকে ১৩টি বান্ডিলে মোট ৮ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।