সাংবাদিকদের ওপর হামলা কেন?

আপডেট : ১০ মার্চ ২০১৩, ২১:৩৩
যেখানেই ঘটনা-দুর্ঘটনা সেখানেই সাংবাদিক। দুর্নীতি উদঘাটনেও সাংবাদিকরা থাকেন সদা সোচ্চার। আমরা লক্ষ্য করেছি বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র, যুব সংগঠনসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও অনেক সময় সাংবাদিকদের ওপর হামলা চালায়। এ ধরনের হামলা বন্ধ হবে কবে? অতিসম্প্রতি জামায়াত-শিবিরসহ কয়েকটি ইসলামী দল তাদের হরতাল কর্মসূচি পালন করতে গিয়ে সারাদেশে একযোগে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে। এখনও সাংবাদিকদের ওপর হামলা চলছে। হামলাকারীদের কেউই এ পর্যন্ত গ্রেফতার হয়নি। সাংবাদিক সমাজ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসছে। সরকারের কাছে আমাদের আবেদন পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেফতারপূর্বক যথাযথ শাস্তি দেয়া হোক। এস এম জহিরুল ইসলাম, বঙ্গবন্ধু অ্যাভিনিউ, ঢাকা।