জামায়াত ব্যতীত সকল ইসলামী দলকে ঐক্যবদ্ধ হতে হবে :এরশাদ

আপডেট : ১০ মার্চ ২০১৩, ২১:৪৩
ঝালকাঠীর নেছারাবাদ কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত মুসল্লিদের এক মতবিনিময় সভায় সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, জামায়াত ইসলামী দলের বাইরে সকল ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে ইসলাম রক্ষায় এগিয়ে আসুন। দেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। নাস্তিক মুরতাদরা নবী করিম (সঃ) এর বিরুদ্ধে কথা বলছে। ইসলাম বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ইসলামে হাত দিলে রক্তের বন্যা বয়ে যাবে। তাই আজ ঝালকাঠীর কায়েদ কেবলার এই পুণ্যস্থান থেকে ইসলাম বিরোধীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। সভায় সভাপতি খলিলুর রহমান নেছারাবাদী হুজুর বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীনের পক্ষ থেকে ইসলামী সমাজ বাস্তবায়নে ১০টি প্রস্তাব তুলে ধরেন।