সংখ্যালঘুদের ওপর হামলায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

আপডেট : ১০ মার্চ ২০১৩, ২১:৪৪
বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা কমিটির এক মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গত শনিবার মহানগর পরিষদের সভাপতি কাজল কান্তি দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা দেশব্যাপী সংখ্যালঘু ও মন্দিরে হামলার ঘটনায় জড়িতদের সুনির্দিষ্ট আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করেন। এ সময় বক্তব্য রাখেন ট্রাস্টি রাখাল দাশগুপ্ত, ট্রাস্টি জিতেন্দ্র প্রসাদ নাথ, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আবক্ষাস, সাবেক সভাপতি আবু সুফিয়ান, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার, লায়ন প্রফুল্ল রঞ্জন সিংহ, জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি দেবাশীষ পালিত, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন তালুকদার প্রমুখ। মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন সংগঠন মিছিলসহ অংশ নেয়।