সিরাজগঞ্জে কলেজছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মামলা

আপডেট : ০৫ মে ২০১৯, ১৭:৪৪

সিরাজগঞ্জের কামারখন্দে এক কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আজ রবিবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দ্বিতীয় আদালতের মামলাটি দায়ের করেন ওই কলেজ ছাত্রী।

মামলার শুনানি শেষে বিচারক আব্দুল্লাহ আল মামুন মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেসটিকেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন। মামলার বাদীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

আসামিরা হলো- কামারখন্দ উপজেলার নান্দিনা কামালিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে রফিকুল ইসলাম (৪৫), সোবাহান মাস্টারের ছেলে হাসানুর রহমান (৩৫) এবং সাইদুল ইসলামের ছেলে মাহফুজ (১৯)। 

মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, গত ৩ মে কলেজ ছাত্রী গরমের কারণে রাত ৯টার দিকে বাড়ির সামনে রাস্তায় হাটাচলা করছিলেন। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা আসামিরা কলেজ ছাত্রীকে শ্লীতাহানী করে। এ সময় কলেজ ছাত্রীর চিৎকারের স্থানীয়রা এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়। এ ঘটনায় আজ আদালতে মামলা দায়ের করেন ওই কলেজ ছাত্রী।

আরও পড়ুন: মিঠাপুকুরে স্বামীর দেওয়া আগুনে পুড়ে যাওয়া গৃহবধূর মৃত্যু

তিনি বলেন, আসামিরা প্রায়ই তাকে রাস্তা ঘাটে উত্যক্ত করতো। বিভিন্ন সময় কুপ্রস্তাব দিত। এ কারণে তিনি বাড়ি থেকে বের হতে পারতেন না। এ বিষয়ে তিনি সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ইত্তেফাক/কেকে