আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের এক সভা আজ সোমবার বিকাল ৫টায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, সংসদ উপনেতা ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক সৈয়দা সাজেদা চৌধুরী সভায় সংশ্লি¬ষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।