স্টাইলশপ

পোশাকের ট্রেন্ডজ

আপডেট : ১১ মার্চ ২০১৩, ১৯:৫২
দেশীয় বাজারে আন্তর্জাতিক মানের পোশাক নিয়ে ক্রেতাদের নজর কেড়েছে ট্রেন্ডজ। ট্রেন্ডজের রয়েছে পাঁচ স্তরবিশিষ্ট মান যাচাই প্রক্রিয়া, যা ক্রেতাদের আন্তর্জাতিক ও সর্বোচ্চ মানের বিষয়টি নিশ্চিত করে। রয়েছে ডিজাইন স্টুডিও। ট্রেন্ডজের ধানমন্ডি আউটলেট ঘুরে এসে লিখেছেন সাজেদুল ইসলাম শুভ্র ও ছবি তুলেছেন দীপঙ্কর দীপু ফ্যাশনের ধ্বজা সব সময়ই আধুনিক শহুরে তরুণ-তরুণীরা বয়ে বেড়ায়। তাদের ফ্যাশন সচেতনতাই ফ্যাশনে বারবার এনেছে বৈচিত্র্য এবং ঘটিয়েছে নতুন ফ্যাশনের আগমন। তবে, ফ্যাশন বৈচিত্র্যের প্রকাশ তরুণ-তরুণীদের মাধ্যমে ছড়ালেও ফ্যাশনের সৃষ্টিশীলতা ও বৈচিত্র্যের মূল কারিগর ফ্যাশন হাউসগুলো। নগরীর ফ্যাশন হাউসগুলো তাই ফ্যাশন সচেতন তরুণ-তরুণীদের ভিড়ে সর্বদা কোলাহল মুখর। ‘ট্রেন্ডজ’ ফ্যাশন হাউস ফ্যাশন অনুরাগী সকলের মাঝেই বিশেষ ও মর্যাদাশীল একটি ব্র্যান্ড হিসেবে আবির্ভূত হয়েছে। বৈচিত্র্যময় ফ্যাশনের জন্য গ্রাহক মহলে ট্রেন্ডজের রয়েছে বাড়তি খ্যাতি ও আস্থা। ধানমন্ডি সাতাশ নম্বর সড়কে কয়েক বছর আগে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই ট্রেন্ডজ আলাদা জায়গা করে নিয়েছে ফ্যাশন সচেতন মানুষের কাছে। দোতলার প্রথম তলাতে মেয়েদের পোশাকের সমাহার, দ্বিতীয় তলাতে রয়েছে ছেলেদের পোশাক। রয়েছে বেশ কিছু ভালো ব্র্যান্ডের পারফিউমও। ছেলে এবং মেয়েদের জন্য নতুন কিছু ডিজাইনের পোশাক নিয়ে এসেছে ট্রেন্ডজ। ছেলেদের জন্য ট্রেন্ডজের রয়েছে ফরমাল ও ক্যাজুয়াল শার্ট। আর প্রিমিয়াম শার্ট তৈরি হয় ইন্ডিয়ান কটন এবং বিশ্ববিখ্যাত গিজা কটন দিয়ে, যা কিনা মিসর থেকে আমদানি করা হয়। শর্ট পাঞ্জাবি, লং পাঞ্জাবির সঙ্গে সদ্যযোগ হওয়া স্লিম ফিটিং পাঞ্জাবি নতুন জেনারেশন এবং শিশুদের জন্যও আকর্ষণীয় হয়ে উঠেছে। সেই সঙ্গে বাহারি ডিজাইনের পলো শার্ট এবং টি-শার্টও মিলবে ট্রেন্ডজে। অন্যদিকে মেয়েদের জন্য রয়েছে নতুন ডিজাইনের শাড়ি ও সালোয়ার-কামিজ। সব বয়সীদের জন্য টপস, ফতুয়া এমনকি স্কার্ফও পাওয়া যাচ্ছে ট্রেন্ডজে। নিচ তলা ঘুরে দেখা গেল নানান ডিজাইনের মেয়েদের অভেন টপস, নিউ টপস, ভেনিস ট্রাউজারস, থ্রিপিস, জগিং সেট, স্কার্ফ, শাড়ি, বিশ্বখ্যাত ব্র্যান্ডের আন্ডার গার্মেন্টস, স্যান্ডেল, ব্যাগ, পার্স। উপর তলাতে উঠতেই ছেলেদের ফরমাল ও ক্যাজুয়াল উভয় ধরনের শার্ট, ভেনিস ট্রাউজারস, ফরমাল ট্রাউজারস, টাওয়েল ট্রাউজারস, টি-শার্ট, ফতুয়া, টি-শার্ট (পলো), পাঞ্জাবি, টাই, শর্ট পাঞ্জাবি, জিন্স প্যান্ট, ওয়ালেট, টেন্ট টপ, পায়জামা। ধানমন্ডি ছাড়া ট্রেন্ডজের সকল শাখায় প্রায় একই ধরনের পণ্য পাওয়া যায়। যেকোনো ক্রেডিট কার্ডের মাধ্যমে পণ্যের মূল্য পরিশোধ করা যায়। ধানমন্ডি শোরুমের প্রতিটি ফ্লোরেই আলাদা করে রয়েছে ডিস্কাউন্ট কর্নার। নিজের পছন্দের সাথে মিলে গেলে অল্প দামে আপনিও কিনে নিতে পারেন ট্রেন্ডজের এই ফ্যাশনেবল পোশাক। এখানে ডিসকাউন্ট সর্বোচ্চ ৬০% পর্যন্ত হয়ে থাকে। ডিসকাউন্টের পণ্য ফেরত বা পরিবর্তন করা যায় না।