পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় পানিতে ডুবে আব্দুল আলী (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুরে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের উত্তর ছোটবাইশদিয়া এ ঘটনা ঘটে। নিহত আব্দুল আলী ওই গ্রামের জেলে কাওসার মৃধার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সবার অগোচরে বাড়ির আঙ্গিনার পুকুরে পড়ে যায়। এক পর্যায়ে পানিতে ভেসে উঠলে প্রতিবেশী লোকজন তাকে উদ্ধার করে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে কলেজছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মামলা
পরে প্রাথমিক চিকিৎসার জন্য ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন।
ইত্তেফাক/কেকে
