জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি) আসনের এমপি জয়নুল আবেদিন ফারুককে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে উঠেন। বিক্ষুব্ধ নেতাকর্মীরা সেনবাগ উপজেলা সদর, নোয়াখালী- ফেনী মহাসড়কের সেনবাগ উপজেলার সেবারহাট ও ছমিরমুন্সীরহাটসহ বিভিন্নস্থানে বিক্ষোভে ফেটে পড়েন। সন্ধ্যায় ছমিরমুন্সীরহাট এলাকায় মহাসড়ক গাছের গুঁড়ি ও টায়ারে আগুন ধরিয়ে অবরোধ করে। কিছু গাড়ি ভাংচুর হয়। রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়ক অবরোধ থাকায় যান চলাচল বন্ধ ছিল। সন্ধ্যার পর উপজেলা সদর, সেবারহাট ও ছমিরমুন্সীরহাট এলাকায় বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। মিছিলের পর বাজারগুলোর দোকানপাট বন্ধ হয়ে যায়। সেবারহাটে মিছিলের সময় ৯/১০টি হাতবোমা বিস্ফোরণ ঘটে।
