ময়মনসিংহে বাসে আগুন, আহত ১০

আপডেট : ১১ মার্চ ২০১৩, ২২:৫৫
সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ শহরের ধোপাখলা মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। হামলা চালিয়ে ভাংচুরের একপর্যায়ে আগুন ধরিয়ে দেয়। কমপক্ষে দশজন আহত হয়েছে। ফায়ার ব্রিগেড আগুন নেভায়। এক হরতাল সমর্থককে পুলিশ আটক করে।