১৮ দলীয় জোটের কর্মসূচির অংশ হিসাবে গতকাল সোমবার উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি সদর কার্যালয় থেকে বের হলে পুলিশ তাদের বাধা দিলে নেতাকর্মীরা সামনে এগুতে পারেনি। ফলে মিছিলটি ওখানেই পণ্ড হয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ ঘটনায় বিএনপির নেতাকর্মীরা এক প্রতিবাদ সভা করে।
প্রতিবাদ সভায় উপজেলা বিএনপির আহবায়ক জামাল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, তৌফিকুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইদ্রিস আলী মুন্সী, উপজেলা ছাত্রদল আহবায়ক আলফাজ উদ্দিন মিঠু, আঃ বাছেদ প্রমুখ। বক্তারা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশের বাধার ঘটনার তীব্র নিন্দা জানান।
