লিভারপুল, বৃহস্পতিবার। স্যান্ডার্স-হর্ডিম্যান অভিযাত্রী দলের সাত সদস্য লিভারপুল পৌঁছেছেন। দুই বছর ধরে তারা পেরু ও বলিভিয়ার নানা দুর্গম এলাকায় অভিযান চালিয়ে কিছু প্রাচীন ইনকা আমলের সমাধি আবিস্কার করেছেন। এর একটিতে পাওয়া গেছে রাজকীয় স্বর্ণমুকুট পরা একটি মমি। সমাধিটি ইনকা রাসকার কাপাকের বলে প্রমাণ মিলেছে।
লেডিজ অ্যান্ড জেন্টেল মেন! একটি বিস্ময় জাগানো পরীক্ষা করার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি। এই পরীক্ষা চালিয়ে আমি একবার পুরস্কার পেয়েছিলাম...
এর আগে আমি হাম্বালাপুরের মহারাজাকে এই খেলা দেখিয়ে আমি খেতাব পেয়েছিলাম। তিনি আমাকে অর্ডার অব দ্য গ্র্যান্ড নজা খেতাবে ভূষিত করেন। বিখ্যাত যোগীচন্দ্র পাটনাগর রাবাদ আমাকে এই বিস্ময়কর গুপ্তবিদ্যার দীক্ষা দেন। এবার আমি আপনাদের কাছে বিংশ শতাব্দীর সবচেয়ে চমকপ্রদ মানবীর সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই...
ইনিই হলেন মাদাম যামিলা!
