সিদ্ধিরগঞ্জে নিরাপত্তা প্রহরী হত্যা রহস্য এখনও অনুদঘাটিত

আপডেট : ১২ মার্চ ২০১৩, ২১:০৩
সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার ইভিন্স সুইস কারখানা লিঃ এর নিরাপত্তা প্রহরী শাহাবুদ্দিন (৬০) হত্যাকাণ্ডের রহস্য গত ২৬ দিনেও পুলিশ উদ্ধার করতে পারেনি। এ ঘটনায় পুলিশ র্যাবের সহায়তায় নিহতের ব্যবহূত মোবাইল ফোনটি উদ্ধার ও একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি জালকুড়ি এলাকার ইভিন্স সুইস লিমিটেড কারখানার নাইট প্রহরী শাহাবুদ্দিন কাজে যোগ দেয়। সকালে পুলিশ তার গলাকাটা লাশ সেফিট ট্যাঙ্কির ভেতর থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। তার বাড়ি মুন্সীগঞ্জ জেলার রিকাবিবাজার মিরকাদিম এলাকায়।