‘সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে ছাত্র শিবির জড়িত ছিল না, এখনো নেই’

আপডেট : ১২ মার্চ ২০১৩, ২১:৪৯
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ ীয় সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেছেন, ছাত্রশিবির নয়, বরং ছাত্রলীগকেই সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে নিষিদ্ধ করা সময়ের দাবি। আমরা চ্যালেঞ্জ করে বলছি, সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে ছাত্রশিবির কখনোই জড়িত ছিল না, এখনো নেই। উল্টো ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বহু তথ্য ও প্রমাণ আছে। গতকাল মঙ্গলবার ছাত্রশিবিরের কেন্দ ীয় সেক্রেটারিয়েট বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিবির সেক্রেটারি জেনারেল আবদুল জব্বারের পরিচালনায় রাজধানীর এক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ছাত্রশিবিরের কেন্দ ীয় সেক্রেটারিয়েট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শিবির সভাপতি বলেন, ছাত্রলীগ বিগত চার বছরে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বিষফোঁড়া হিসাবেই জনগণের কাছে চিহ্নিত হয়েছে। বাংলাদেশে যদি সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে কোন সংগঠনকে নিষিদ্ধ করতে হয় তাহলে সবার আগে আসবে ছাত্রলীগের নাম। ঢাবি, রাবি, জবি, জাবি, চবি, বুয়েট, ঢাকা মেডিক্যালসহ ৬০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগ বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি