মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজির (এমআইএসটি)’র ১১তম গ্রাজুয়েশন অনুষ্ঠান গতকাল মঙ্গলবার মিরপুর সেনানিবাসস্থ হলে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে গ্রাজুয়েটদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এমআইএসটির কমান্ডান্ট মেজর জেনারেল আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগের ৩৯ জন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ৫৯ জন, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিভাগের ৬৩ জন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগের ৬৭ জন ও এরোনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং (এই) বিভাগের ৫৬ জন মোট ২৮৪ জন শিক্ষার্থীকে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রীর সনদ প্রদান করা হয়। -আইএসপিআর
