১৪ মার্চ, ২০১৩ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
আজ ৩০ ফাল্গুন, ১৪১৯ বঙ্গাব্দ এবং ১ জমাদিউল আউয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.২১ মিনিটে এবং সূর্যাস্ত ৬.১০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৫। আপনার উপর প্রভাবকারী গ্রহ বুধ ও নেপচুন। আপনার শুভসংখ্যা:৫ ও ৭। শুভবার:বুধ ও সোমবার। শুভরত্ন: পান্না ও এমেথিস্ট।
প্রকৃতিগতভাবে আপনি: অসাধারণ বুদ্ধিমত্তার অধিকারী। আপনার ইনটুইশন প্রখর। যে কোন বিষয়ের গভীরে প্রবেশ করার ক্ষমতা আছে আপনার। আপনি সৃজনশীল। উদ্ভাবনী ক্ষমতা আছে। যেকোন পরিস্থিতিকে নিজের অনুকূলে নিয়ে আসতে পারেন। আপনার অনুমান অনেক ক্ষেত্রেই ঠিক। তবে একটি বিষয়ে মনোযোগ কেন্দ্রিভূত করতে না পারলে অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও আপনার জীবন ব্যর্থ হতে পারে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: বিজ্ঞানী এলবার্ট আইনস্টাইন, সুরকার জোহান স্ট্রাউস, মাইকেল কেইন, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, আজহারুল ইসলাম, চিত্রশিল্পী ফার্দিনান্দ হোডলার, ফজলে আজিম, ভাষা সৈনিক সালেহ উদ্দিন কায়সার।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ দৈনন্দিন কাজে অগ্রগতি ব্যাহত হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। দাম্পত্য শান্তি বজায় রাখার চেষ্টা করুন। অংশি ব্যবসায় সতর্কতা অবলম্বন করুন। প্রবাস আনন্দদায়ক হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ কাজকর্ম অসমাপ্ত থেকে যাবে। ধৈর্য ও সহিষ্ণুতার সাথে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করুন। বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। কোনো বিশিষ্ট ব্যক্তির সহযোগিতা পেতে পারেন। যোগাযোগ শুভ।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ বিজ্ঞান ও মনস্তাত্ত্বিক ছাত্র-ছাত্রীদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। পড়াশুনায় সাফল্য আসতে পারে। অনাদায়ী অর্থ কিছু আদায় হতে পারে। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। অতিরিক্ত ব্যয় অশান্তির কারণ হতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ পারিবারিক পরিবেশ খুব একটা ভালো যাবে না। দাম্পত্য শান্তি ক্ষুণ্ন হতে পারে। রোমান্টিক বিষয়াদিতে সতর্কতা অবলম্বন করুন। হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। কাজের চাপ ও মানসিক উত্তেজনায় ক্লান্ত বোধ করতে পারেন। আর্থিক দিক ভালো যাবে বলে আশা করা যায়।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ বয়স্কদের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। হূদযন্ত্র সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন। চিকিত্সায় অবহেলা করলে ভুল করবেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। রোমান্টিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ গবেষণায় নিযুক্ত ব্যক্তিদের সাফল্য আসতে পারে। হঠাত্ কোনো সমস্যার উদ্ভব হতে পারে। দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। পরিশ্রম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। শ্রম ও ব্যস্ততার জন্য ক্লান্তি বোধ করবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ দিনটি সামগ্রিকভাবে খুব একটা ভালো নাও যেতে পারে। শিল্পপতিদের জন্য দুশ্চিন্তা দেখা দিতে পারে। প্রতিষ্ঠানের শ্রমিক অসন্তোষ দেখা দিতে পারে। অহেতুক ঝুঁকি নেয়া ঠিক হবে না। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। আজ সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। শিক্ষাবিদদের কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নাও হতে পারে। হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। দুশ্চিন্তা পরিহার করুন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ কর্মপরিবেশ অনুকূল থাকবে। আজ অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে। চাকরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা আছে। ভুল বুঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। প্রবাস আনন্দদায়ক হবে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ আজ ঝুঁকিপূর্ণ কোনো সিদ্ধান্ত নেবেন না। চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত গ্রহণ করুন। গৃহে অতিথি সমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি পাবে। হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। রোমান্স শুভ নয়।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ মনের আশা পূর্ণ হতে পারে। বন্ধুদের সহযোগিতা পাবেন। বিলাস দ্রব্য কেনাকাটা হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মপরিধি বৃদ্ধি পাবে। আনন্দে অনভিপ্রেত বাধার সৃষ্টি হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। খাওয়া-দাওয়ায় সতর্ক থাকার চেষ্টা করুন। কোনো অসুস্থতাকে অবহেলা করবেন না। পারিবারিক কোনো ব্যাপারে চিন্তিত থাকবেন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে।
