বিশ্বের সবচেয়ে উঁচু গেস্ট হাউস থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে উঁচু রেস্তোরাঁ অবদি উচ্চতার যেকোনো রেকর্ডের কথা শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে পাহাড় চূড়ায় অবস্থিত কোনো গেস্ট হাউস বা রেস্তোরাঁর কথা। তবে এদিক থেকে একেবারেই ব্যতিক্রম বলতে হয় বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত লাইব্রেরি বা গ্রন্থাগারকে। কারণ কোনো পাহাড়ের চূড়ায় নয়, বরং সমতলে অবস্থিত একটি বহুতল ভবনে ষাট তলাতে থাকা একটি লাইব্রেরিই হলো বিশ্বের সবচেয়ে উঁচু লাইব্রেরির বর্তমান রেকর্ডটির দাবিদার। আর এই লাইব্রেরিটির অবস্থান হলো চীনের সাংহাইতে অবস্থিত এবং টুমরো স্কয়ার নামে পরিচিত ভবনের ষাট তলায় অবস্থিত জেডবি¬উ ম্যারিয়ট হোটেলের লাইব্রেরিটি। সড়ক সমতল থেকে এই লাইব্রেরিটির উচ্চতা হলো ২৩০.৯ মিটার বা ৭৫৭ ফুট ৬ ইঞ্চি।
