নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার পর উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দক্ষিণ কোরিয়ার বেংই্য়াং দ্বীপটিকে নিশ্চিহ্ন করে দেয়ার হুমকি দিয়েছেন। সোমবার সীমান্তের সেনা ইউনিটগুলো পরিদর্শনের সময় তিনি সেনা কর্মকর্তাদের সাথে দ্বীপটিকে অগ্নিস্তূপে পরিণত করার ব্যাপারে আলোচনা করেন। তিনি বলেন, শত্রুদের কোমর ভেঙ্গে দিতে হবে যাতে তারা বুঝতে পারে সত্যিকার যুদ্ধ কি জিনিস।
অনেক বছরের মধ্যে দুটি দেশের মধ্যে সামরিক উত্তেজনা এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। গত মাসে তৃতীয়বারের মত পরমাণু পরীক্ষা চালানোর পর জাতিসংঘ উত্তর কোরিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে। বেংইয়াং-এর একজন প্রশাসনিক কর্মকর্তা বলেন, বেসামরিক নাগরিকদের আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে এবং গ্রাম পরিষদগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এ অবস্থায় তিনি নিজেও কিছুটা আতংকিত বলে জানান। ১৯৯৯, ২০০২ ও ২০০৯ সালে পশ্চিম ্ উপকূলে দুই দেশের নৌবাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার কারণে ক্রুদ্ধ উত্তর কোরিয়া এর আগে দুই দেশের মধ্যে করা ৬০ বছর আগের অনাক্রমণ চুক্তি বাতিল করে দেয়।
দক্ষিণ কোরিয়ার মন্ত্রিপরিষদে গুরুত্বপূর্ণ কিছু নিয়োগ দেয়া হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য মনোনিত কিম বায়উং বলেন, আমি বিপদের আশঙ্কা করছি। জাতীয় নিরাপত্তায় কোন শূন্যতা রাখা যাবে না। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কিম মিন বলেন, ্্্্উত্তর কোরিয়া চাচ্ছে দক্ষিণের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে। তারা যদি আমাদের উস্কানি দিতে থাকে তবে আমরা এমন কৌশল অবলম্বন করবো যাতে তারাই বেশি ক্ষতিগ্রস্ত হয়।
