ক্যান্টনমেন্ট এলাকা থেকে লাশ উদ্ধার

আপডেট : ১৩ মার্চ ২০১৩, ২১:৩১
রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে গতকাল বুধবার সকালে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) নিয়াজ উদ্দিন জানান, সকাল সাড়ে আটটার দিকে ক্যান্টনমেন্ট রমিজউদ্দিন কলেজ গেটের সামনে ফ্লাইওভারের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির পরনে ছিল বেগুনী রংয়ের ফুলহাতার গেঞ্জী ও সাদা চেক লুঙ্গি। স্থানীয়রা জানিয়েছেন, মৃত ব্যক্তি ওই এলাকায় ভিক্ষা করতেন।