মেহেরপুরের গাংনী উপজেলার মিকুশী মাধ্যমিক বিদ্যালয়ের জানালা থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি শক্তিশালী তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত বোমা নিস্ক্রিয় করার জন্য পানি ভর্তি বালতিতে রাখা হয়েছে।
গাংনীর হেমায়েতপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই মজনুর রহমান জানান, গতকাল বুধবার শিক্ষকের দেয়া সংবাদের ভিত্তিতে মিকুশী মাধ্যমিক বিদ্যালয়ের জানালা থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি শক্তিশালী তাজা বোমা উদ্ধার করা হয়। বোমা দুটি লাল টেপ দিয়ে মোড়ানো ছিল। মিকুশী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জানান লালু জানান, নাশকতা কিংবা আতংক ছড়ানোর জন্য বোমাগুলো রাখা হতে পারে। এদিকে বোমা উদ্ধারের ঘটনায় শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মাঝে আতংক বিরাজ করছে।
