খুলনায় ১০টি ড্রাগ লাইসেন্স বাতিল

আপডেট : ১৪ মার্চ ২০১৩, ২১:০৫
অবৈধ ভারতীয় ওষুধ রাখার অপরাধ এবং লাইসেন্স নবায়ন না করায় কর্তৃপক্ষ খুলনায় ১০টি ড্রাগ লাইসেন্স বাতিল করেছে। দীঘলিয়া উপজেলার হিরা ফার্মেসী, মেহেরুন ফার্মেসী ও মনির ফার্মেসীর লাইসেন্স বাতিল করা হয়েছে। বাতিলকৃত অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে খুলনা নগরীর তোফাজ্জল হোসেনের মালিকানাধীন সিমেট্রি রোডের মেসার্স উপশম, মরহুম ছায়েমউদ্দিন কাজীর মালিকানাধীন খান এ সবুর রোডের ছায়েমউদ্দিন কাজী এন্ড কোম্পানি, জাহানারা বেগমের মালিকানাধীন খানজাহান আলী রোডের পূরবী ঔষধালয়, কাজী রেজাউল হকের মালিকানাধীন ধর্মসভা ক্রস রোড এলাকার কৃষাণ ড্রাগ সেন্টার, কেএম আলমের মালিকানাধীন বিআইডিসি রোডের বাদল ফার্মেসী, কেএম ইব্রাহিম খলিল মালিকানাধীন খান এ সবুর রোডের হোসেন ফার্মেসী ও মো: হাসানুজ্জামানের মালিকানাধীন সিমেট্রি রোডের জাহিদ ফার্মেসী। ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো: জাহাঙ্গীর হোসেন মল্লিক স্বাক্ষরিত এ পত্রে বলা হয়েছে, বাতিলকৃত লাইসেন্সধারীরা কোন প্রকার ওষুধ বিক্রয়, মজুদ ও প্রদর্শন করতে পারবে না।