হালদা নদী থেকে অবৈধ বালি উত্তোলনকালে ড্রেজারসহ আটক ২

আপডেট : ১৪ মার্চ ২০১৩, ২১:০৬
নিষেধাঞ্জা অমান্য করে দেশের একমাত্র মিঠা পানির প্রাকৃতিক মত্স্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে বালি উত্তোলন করার সময় দু’টি ড্রেজারসহ ২ ব্যক্তিকে আটক করেছে উপজেলা মত্স্য অফিস। জানা গেছে, সরকারি নিয়ম-নীতিকে তোয়াক্কা না করে রাজনৈতিক দলের নেতাদের নাম ভাঙ্গিয়ে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে বালি উত্তোলন করে আসছে। গতকাল বুধবার দুপুর আড়াইটায় দিকে হালদা নদীর আজিমের ঘাট ও অংকুরী ঘোনা এলাকায় ড্রেজারের মাধ্যমে বালি উত্তোলন করার খবর অবহিত হয়ে পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালায় উপজেলার অতিরিক্ত মত্স্য কর্মকর্তা। এ সময় কর্মরত অনেকেই পালিয়ে গেলেও ড্রেজারসহ ২ ব্যক্তিকে তিনি আটক করেন। আটককৃতরা হলেন-মো: আব্দুর রহমান ও মো: ইয়াছিন।