সৈয়দপুরে উদ্ধার হওয়া শকুন আকাশে ডানা মেলল

আপডেট : ০৫ মে ২০১৯, ২১:১৯

সৈয়দপুরে উদ্ধার হওয়া বিরল প্রজাতির শকুন আকাশে ডানা মেললো। রবিবার দুপুরে এটি আকাশে উড়িয়ে দেওয়া হয়। এ সময় সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম গোলাম কিবরিয়া, সেতুবন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আলমগীর হোসেন, আমাদের প্রিয় সংগঠনের নওশাদ আনছারী, সামাজিক বনায়ন ও নার্সারি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান প্রমুখ। বিরল প্রজাতির ওই শকুনটি গত ২ মে নীলফামারী সদর উপজেলা থেকে উদ্ধার করা হয়। সৈয়দপুরে বণ্যপ্রাণি  উদ্ধার ও সাময়িক পরিচর্যা কেন্দ্রে সুস্থ করে ওই কেন্দ্র থেকে পাখিটি আকাশে ছেড়ে দেওয়া হয়। এর আগে একই স্থানে বন্যপ্রাণী উদ্ধার ও সাময়িক পরিচর্যা কেন্দ্রের উদ্বোধন করা হয়। ইউএনও এস এম গোলাম কিবরিয়া জানান, স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধন দীর্ঘদিন ধরে এই এলাকায় পাখি ও পরিবেশ নিয়ে কাজ করছে। তাদেরই সহায়তায় এই কেন্দ্রটি চালু করা হলো। এখন থেকে আমরা একযোগে প্রাণীকুল রক্ষায় কাজ করবো।