কালিহাতীর ২ মন্দিরে হামলা ও প্রতিমা ভাংচুর

আপডেট : ১৪ মার্চ ২০১৩, ২২:৫৬
উপজেলার সল্লা ইউনিয়নের সল্লা গ্রামে সংখ্যালঘু পরিবারের দুটি মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুর করেছে দুবৃর্ত্তরা। গত বুধবার রাত ১টার সময় দুর্বৃত্তরা দুই দলে ভাগ হয়ে ইউনিয়নের রূপলাল দাসের পূজা মন্দির এবং পরেশ দাসের পূজা মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করেন। মন্দির ভাঙচুর করার সময় অনেকে সজাগ হলেও প্রতিবাদ করার জন্য কেউ সাহস পায়নি। কালিহাতী উপজেলা প্রশাসন ও থানা পুলিশ এলাকায় নজরদারি বাড়িয়েছে বলে জানা গেছে।