রেড কার্পেট

এক গিটার বাদকের গল্প

আপডেট : ১৫ মার্চ ২০১৩, ১৫:৪৩
দ্বিতীয় জন ক্রিস্টোফার ‘জনি’ ডেপ একজন মার্কিন চলচ্চিত্র অভিনেতা এবং মিউজিশিয়ান। ব্যতিক্রমী এবং অদ্ভুত চরিত্রে রূপদানের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। জনি ডেপের অভিনীত চলচ্চিত্রসমূহ যুক্তরাষ্ট্রের বক্স অফিসে ২.৩ বিলিয়ন ডলার এবং সারা বিশ্বজুড়ে ৪.৮ বিলিয়ন ডলার আয় করেছে। তিনি ৩ বার সেরা অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের জন্য, ও ৮ বার গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। অভিনেতা হিসেবে জনি ডেপ আজ বিশ্ববিখ্যাত। আশির দশকে টোয়েন্টি ওয়ান জাম্প স্ট্রিট-এ অভিনয়ের মধ্য দিয়ে তিনি কিশোরদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ও অনুকরণীয় হয়ে উঠেছিলেন। পরবর্তী সময়ে বিংশ শতাব্দীতে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর ক্যাপ্টেন জ্যাক স্প্যারো এখন পর্যন্ত অত্যন্ত জনপ্রিয় একটি চরিত্র। প্রায় ৩০ বছর ধরে তিনি অভিনয় করছেন। তবে অভিনয়জীবনে আসার আগে থেকে জনি ডেপ যে একজন গিটারিস্ট, তা হয়তো অনেকেরই অজানা। তার সম্পর্কে আরও জানতে ভিজিট করুন :http://perezhilton.com/category/johnny-depp সাইটে।