গেমটি একটি টাওয়ার ডিফেন্স গেম। টাওয়ার ডিফেন্স গেম হচ্ছে, অনেকটা এমন যে, আপনাকে একটি ম্যাপ নিয়ে খেলতে হবে, যাতে এক বা একাধিক প্রবেশ এবং বাহির হওয়ার রাস্তা থাকবে। প্রবেশ পথ দিয়ে শত্রু পক্ষ এসে আপনার ঘাঁটি আক্রমণ করে চলে যাবে। আপনাকে ম্যাপের বিভিন্ন স্থানে বিশেষ ধরনের কিছু টাওয়ার নির্মাণ করতে হবে, যেন আপনার শত্রু পক্ষ নির্দিষ্ট স্থানে পৌঁছাবার আগেই ধ্বংস হয়ে যায়। গেমটির ডেভেলপার হচ্ছে, হিডেন পাথ এন্টারটেইনমেন্ট এবং গেমটি মাইক্রোসফটের প্রোমোশনে, ২০০৮-এর গেম ডেভেলপার কনফারেন্সে প্রথমবারের মতো রিলিজ করা হয়। গেমটির কাহিনী গড়ে উঠেছে, একটি পরিত্যক্ত গ্রহের ডিফেন্স গ্রিডকে নিয়ে। গেমটিতে আপনাকে প্রায় বিশটি ভিন্ন ভিন্ন মিশনে অংশ গ্রহণ করতে হবে এবং মুখোমুখি হতে হবে প্রায় পনেরো ধরনের শত্রুর। এদের মধ্যে কিছু আছে বস (সহজে মারা যায় না) টাইপ, কিছু আছে ঘোস্ট (যাদের দেখা যায় না) টাইপ, স্পিড (অনেক গতি সম্পন্ন) টাইপ, ফ্লাইং (উড়ন্ত) টাইপ এবং শিল্ড (ফোর্স ফিল্ডদ্বারা সুরক্ষিত) টাইপ। গেমটি সম্পর্কে আরও জানতে ভিজিট করুন : http://store.steampowered.com/app/18500/
