জার্মানি ইউরোপের ধনী দেশগুলোর অন্যতম। দেশটি সেনজেনভুক্ত। তথ্য প্রযুক্তির এই দেশটি ইউরোপের শীর্ষস্থানীয়। দেশটির শিক্ষাব্যবস্থা অত্যন্ত আধুনিক এবং যুগোপযোগী। এখানে রয়েছে বিশ্বের অনেক নামীদামী বিশ্ববিদ্যালয়। বর্তমানে সারা পৃথিবীর মেধাবীরা ছুটছে এ দেশটির দিকে, উদ্দেশ্য যুগসেরা শিক্ষা অর্জন করা। জার্মানির প্রায় সব কয়টি বিশ্ববিদ্যালয়ই গর্ভমেন্ট ফান্ডেড। সরাসরি স্নাতক কিংবা স্নাতকোত্তরের জন্য কোনো টিউশন ফি নেই। তবে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিসট্রেটিভ এবং স্টুডেন্ট ইউনিয়নের জন্য প্রতি সেমিস্টারে ৪০০ থেকে ৭২০ ইউরো নেওয়া হয়। জার্মানিতে স্নাতকে কিছু কিছু কোর্স ব্যতীত প্রায় সকল কোর্সে জার্মান ভাষা পড়ানো হয়। তবে স্নাতকোত্তরে অনেক প্রোগ্রাম ইংরেজিতে পড়ানো হয়। জার্মান ল্যাঙ্গুয়েজে পড়তে গেলে ন্যূনতম বি-২ লেভেল শেষ করতে হয় এবং ইংরেজির মাধ্যমে পড়তে গেলে আইইএলটিএস-এ কমপক্ষে ওভারঅল ব্যান্ড ৬.০ থাকতে হবে।
জার্মান বিশ্ববিদ্যালয়ে ভর্তির নির্দিষ্ট নিয়মাবলিগুলো হচ্ছে :সত্যায়িত একাডেমিক ডকুমেন্ট, মোটিভেশন লেটার, জীবন বৃত্তান্ত এবং কোনো কোনো ক্ষেত্রে একাডেমিক রেফারেন্স লেটারর প্রয়োজন হয়। যে সকল ছাত্রছাত্রীর এসএসসি এবং এইচএসসি মিলিয়ে জিপিএ-৭ আছে এবং এইচএসসি’র পরে ২ বছরের বেশি স্ট্যাডি গ্যাপ নেই তারা ভর্তির জন্য বিবেচিত হবে। এ ছাড়া যে সকল ছাত্র-ছাত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তারা স্টাডি কনটিনিউইংয়ের মাধ্যমে ভর্তি হতে পারেন। জার্মানিতে পড়াশোনার ক্ষেত্রে বয়সের বাধ্যবাধকতা আছে। যেমন :স্নাতকের জন্য ২৫ বছর স্নাতকোত্তরের জন্য ২৯ বছর প্রযোজ্য। বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির কনফারমেশন (ভাষা শিক্ষা এবং মূল কোর্স) পাওয়ার পর স্থানীয় জার্মান দূতাবাসে ভিসা ইন্টারভিউয়ের জন্য বুকিং দিতে হয়। এবং জার্মান অ্যাম্বেসিতে অ্যাপলিকেশন সাবমিট এবং ভিসা ইন্টারভিউয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র এবং ৭৯০৮ ইউরোর একটি ব্যাংক অ্যাকাউন্ট স্টেটম্যান্টসহ ভিসা ইন্টারভিউতে উপস্থিত হতে হয়। জার্মান বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং ভিসা সংক্রান্ত যেকোনো বিষয় জানতে চাইলে ০১৫৫২৬৩১৫২৬ নম্বরে যোগাযোগ করতে পারেন।
পত্রপত্রিকাতে প্রায়ই দেখা যায় যে জার্মানিতে পড়াশোনার জন্য কোনো টাকা-পয়সা লাগে না ব্যাপারটি পুরোপুরি সত্য নয়, কারণ ভাষা শিক্ষার জন্য ২০০০ থেকে ৪০০০ ইউরোর প্রয়োজন হতে পারে। এ ছাড়া লিভিং কস্টের জন্য বিষয়টি মাথায় রাখতে হবে। ব্যাপারটি এমন নয় যে, জার্মানিতে গিয়েই ভালো চাকরি পেয়ে যাব। আমার পরামর্শ যারা প্রকৃত ছাত্র তাদের মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত পড়াশোনা এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য একটি মানসম্মত ডিগ্রি অর্জন করা। হ্যাঁ, জার্মানিতে পার্ট টাইম চাকরির সুবিধা আছে। সে জন্য জার্মান ভাষা শিক্ষা করে নিজেকে প্রস্তুত করতে হয়। এমন ধারণা ঠিক নয় যে জার্মানে যাওয়া মানে সেখানের স্থায়ী বাসিন্দা হওয়ার অপূর্ব সুযোগ রয়েছে।
হ্যাঁ, স্থায়ী বাসিন্দা হওয়া যায় সে জন্য জার্মান ভাষা শিক্ষার সার্টিফিকেট অর্জন করতে হয় এবং সেটি সময় সাপেক্ষে।
জার্মানিতে বাংলাদেশি ছাত্র ছাত্রীদের জন্য কিছু জার্মান বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করা হলো :ইউনিভার্সিটি অব ফ্রেইবাগ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব ড্রেসডেন, ইউনিভার্সিটি অব বার্লিন, ইউনিভার্সিটি অব বেরিউম।
এডুকেশন কনসালটেন্ট এবং
প্রধান নির্বাহী, এনসিসি কনসালটেন্সি
