গার্মেন্টস শিল্পে বায়িং অ্যান্ড মার্চেন্ডাইজিং বিষয়ে প্রশিক্ষণ নিয়ে উচ্চ বেতনে সম্মানজনক চাকরি করার সুযোগ রয়েছে। ফলে পোশাক শিল্পে ক্যারিয়ার গড়তে চালু হয়েছে মার্চেন্ডাইজিংয়ের মতো বিষয় নিয়ে উচ্চতর ডিগ্রি নিয়ে পড়াশোনার সুযোগ। আর এ ধরনের বিষয়ে পড়াশোনা করে উন্নত ক্যারিয়ার নিশ্চিত করা যায়। বর্তমান চাকরির বাজারে পেশাভিত্তিক পড়াশোনার আলাদা মূল্য রয়েছে। সারা বিশ্বে আমাদের দেশ থেকে রপ্তানিকৃত পোশাকের কদর রয়েছে। তাই এখানে পোশাকশিল্প সংশ্লিষ্ট নানা প্রতিষ্ঠান গড়ে উঠছে। তাই বলা যায় ক্যারিয়ার গঠনে ফলপ্রসূ প্রশিক্ষণ কোর্স গার্মেন্টস বায়িং অ্যান্ড মার্চেন্ডাইজিং।
শুধু দেশে নয়, সারা বিশ্বে পোশাক শিল্পের পরিধি বিস্তৃতির কারণে অন্যসব পেশার চেয়ে এ পেশায় চাকরি পাওয়াটা বেশ সহজও বটে। একেকটি পোশাক শিল্প এবং বায়িং হাউসে প্রচুর পরিমাণে দক্ষ লোক নিয়োগ করা হয়। বিশ্বের বিভিন্ন দেশে এ পেশাদারদের উচ্চবেতনসম্পন্ন কর্মসংস্থান সুবিধা রয়েছে। এ প্রেক্ষাপটে এ পেশায় ব্যাপক দক্ষ জনবলের চাহিদার কারণে আমাদের দেশেই গড়ে উঠেছে বেশ কিছু শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান।
আজকাল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখলেই বোঝা যায়, অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তির চাহিদা যথেষ্ট।
আর যেহেতু পেশাকশিল্পের এ পেশাটি সম্পূর্ণ টেকনিক্যাল ওয়ার্ক বা বাস্তবভিত্তিক কাজ তাই এ সেক্টরে প্রশিক্ষণ ব্যতীত চাকরি পাওয়াটা বেশ দুষ্কর। তাই এ পেশায় আগ্রহীরা এ বিষয়ে প্রশিক্ষণ নিয়ে উন্নত ক্যারিয়ার নিশ্চিত করতে পারেন। ১৪৬, ওয়ারলেস গেট মহাখালী, ঢাকা—এই ঠিকানায় যোগাযোগ করে মার্চেন্ডাইজিং বিষয়ে বিস্তারিত জানতে পারেন। গার্মেন্টস, বায়িং হাউজ, মার্চেন্ডাইজিং পেশা সংশ্লিষ্ট সব কিছুই শেখানো হয় এ ধরনের কোর্সে। কোর্সের উল্লেখযোগ্য বিষয়গুলো হচ্ছে—এক্সপোর্ট, ইমপোর্ট , বায়িং পলিসি, ইন্ডেটিং, ব্যাংক, কাস্টমস, ডিইডিও, ইপিবি, বিজিএমআই, শিপিং, এলসি, ডকুমেন্টশন, করস্পন্ডেস, জিএসপি, কোটা, টোটাল গার্মেন্টস প্রোডাকশন (ওভেন, নিট, সোয়েটার), কোয়ালিটি কন্ট্রোলিং ফ্রেবিকস, এক্সেসোরিস, টেক্সাইল, ল্যাব টেস্ট, কস্টিং মার্চেন্ডাইজিং প্রোডাকশন প্ল্যানিং, মার্কেটিং এবং ই-মেইল, ইন্টারনেটসহ পোশাকশিল্পের আনুষঙ্গিক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এই নিয়ে আরও জানতে কথা বলতে পারেন ০১৭৩১২২০০৯৯, ০১৯৭১০০৯৯৯৯ এই নম্বরে। বাংলাদেশে প্রায় ১০ হাজার গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে। এ ছাড়াও রয়েছে বায়িং হাউস, সুয়েটার ফ্যাক্টরি , টেক্সআইর ইন্ডাস্ট্রি এবং কোয়ালিটি কন্ট্রোল প্রতিষ্ঠান ও ফ্যাশন ডিজাইন হাউস। গার্মেন্টস, বায়িং এবং মার্চেন্ডাইজিং প্রশিক্ষণপ্রাপ্তরা উপযুক্ত প্রতিষ্ঠানগুলোতে নিম্নলিখিত বিভিন্ন পদে চাকরি পাবেন। ক্ষেত্রগুলো হলো—জেনারেল ম্যানেজার, মার্চেন্ডাইজিং, প্রোডাকশন ম্যনেজার, ফ্লোর ইনচার্জ, কোয়ালিটি কন্ট্রোলার, কোয়ালিটি কো-অর্ডিনেট, কোয়ালিটি ইন্সপেক্টর, টেকনিক্যাল ডিরেক্টর, কমার্শিয়াল ম্যানেজার, অ্যাসিসটেন্ট প্রোডাকশন ম্যানেজার, কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার, সুপারভাইজার, প্রোডাকশন কো-অর্ডিনেটর ইত্যাদি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আমাদের দেশে পোশাকশিল্পে ক্যারিয়ার গড়তে ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি ফ্যাশন এবং মার্চেন্ডাইজিংয়ে উচ্চতর ডিগ্রি প্রদানের জন্য অনার্স, এমবিএসহ বিভিন্ন মেয়াদি সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স চালু করেছে। এখানে দরিদ্র, মেধাবী, মুক্তিযোদ্ধা, খেলোয়াড়, প্রতিবন্ধীদের জন্য বিশেষ সুবিধা রয়েছে। এ ছাড়া স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার সুযোগ রয়েছে। তাই আগ্রহীরা এই বিষয়ে পড়াশোনা করে দ্রুত ক্যারিয়ার গড়া নিশ্চিত করতে পারেন।
