সাতক্ষীরা শহর ছাত্র শিবির সেক্রেটারি গ্রেফতার

আপডেট : ০৫ মে ২০১৯, ২১:২২

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা শহর ছাত্র শিবিরের সেক্রেটারি আসাদুল্লাহ আল গালিবকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোরে সাতক্ষীরা সরকারি কলেজের কাছে রওশন আরা ছাত্রাবাস থেকে তাকে গ্রেফতার করা হয়। আসাদুল্লাহ আল গালিব সদর উপজেলার আগরদাঁড়ি গ্রামের খালেক গাইনের ছেলে ও সাতক্ষীরা শহর ছাত্র শিবিরের সেক্রেটারি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, মিটিং করার গোপন খবরে পুলিশ ওই ছাত্রাবাসে অভিযান চালায়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও গালিব আটক হয়।

ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে বেশ কিছু নিষিদ্ধ বইপত্র উদ্ধার করা হয়েছে। গালিবকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি অভিযান অব্যাহত রয়েছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।