বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি ও থ্রিপিস জব্দ

আপডেট : ০৫ মে ২০১৯, ২১:২২

বেনাপোল (যশোর) সংবাদদাতা

বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে রবিবার সকালে জেলেপাড়া এলাকা থেকে অবৈধ পথে আসা ভারতীয় শাড়ি, থ্রিপিস জব্দ করেছে বিজিবি। ২১ বিজিবির খুলনা ব্যাটালিয়নের পরিচালক ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪০৫ পিস ভারতীয় শাড়ি এবং ১৫২ পিস থ্রিপিস জব্দ করা হয়েছে। এ সময় কোনো চোরাচালানিকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত শাড়ি-থ্রিপিস বেনাপোল কাস্টম হাউসে জমা দেওয়া হয়েছে।