বাঘা (রাজশাহী) সংবাদদাতা
বাঘায় মমিন ফকির নামে এক ব্যক্তির বাড়ি থেকে একটি সিন্দুকসহ ছয়টি চোরাই গরু এবং একটি ছাগল উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে স্থানীয় লোকজনের মোবাইল ফোনের ভিত্তিতে উপজেলার রুস্তমপুর ভারতি পাড়া গ্রামের জমির ফকিরের ছেলে মমিন ফকিরের বাড়িতে অভিযান চালিয়ে এসব চুরি যাওয়া গরু ও মালামাল উদ্ধার করে পুলিশ।
স্থানীয় কাউন্সিলর লিটন জানান, মমিন ফকির দিনেরবেলায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে স্যালোমেশিনে ধান ভাঙানোর ফাঁকে কখন যে চুরির সঙ্গে সম্পৃক্ত হতো সেটা কারোই জানা নেই। এখন পুলিশ তদন্ত করলে সবকিছু বেরিয়ে পড়বে।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) তদন্তে বলেন, আমি নিজে ঘটনাস্থলে গিয়ে ছিলাম। বিষয়টি খুব দ্রুত সমস্ত এলাকায় জানাজানি হয়ে যায়। এ থেকে গত তিন বছর পূর্বে আড়ানী এলাকার বাসিন্দা টুকু প্রফেসর এর বাড়ি থেকে চুরি যাওয়া সিন্দুকসহ চারজন গরুর মালিককে শনাক্ত করতে পেরেছি। বাকি দুইটি গরু এবং ছাগলের মালিক চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে ঘটনার পর থেকে মমিন ফকির ও তার স্ত্রী পলাতক রয়েছে।
