জোকস

আপডেট : ১৬ মার্চ ২০১৩, ১৮:৩৮
বিখ্যাত গ্রিক নাট্যকার ইউরিপিদিস একবার কথা প্রসঙ্গে এক আড্ডায় বললেন যে তিনটি কবিতা লিখতে তার তিনদিন সময় লেগেছে। এই কথা শুনে ওই আড্ডায় উপস্থিত ছোটখাটো এক কবি অনেকটা তাচ্ছিল্যের সুরেই বললেন, ‘কী বলেন! তিন দিনে আমি তো কম করে হলেও একশ কবিতা নামিয়ে দিতে পারি!’ এ কথা শুনে ইউরিপিদিস কিছুমাত্র বিব্রত না হয়ে উত্তরে বললেন, ‘হয়তো আপনার কথাই ঠিক! তবে ওই কবিতাগুলো টিকবে মাত্র তিন দিন।’ চার্লি চ্যাপলিন তখন গোটা দুনিয়া জুড়েই বেশ জনপ্রিয়। আর তার এই জনপ্রিয়তাকে পুঁজি করেই এমন একটি প্রতিযোগিতার আয়োজন করা হলো যেখানে প্রতিযোগীদের কাজ হলো কে কত ভালোভাবে চ্যাপলিনকে অনুকরণ করতে পারেন সে চেষ্টা করা। এদিকে এই প্রতিযোগিতার কথা শুনে মজা দেখার জন্য সেখানে চুপি চুপি গিয়ে হাজির হলেও চ্যাপলিন নিজেও। আয়োজকরা তাকে চিনতে পারেনি নিশ্চিত হওয়ার পর তিনি নিজেও নাম লেখালেন সেই প্রতিযোগিতায়। কিন্তু ফল ঘোষণা করার পর দেখা গেল চ্যাপলিনের অনুকরণের জন্য আয়োজিত এই প্রতিযোগিতায় চ্যাপলিন নিজেই হয়েছেন তৃতীয়। সকাল সকাল হোটেলের সব বেয়ারাকে ডাকলেন ম্যানেজার— :শোনো আজ তোমরা সবাই পোশাক-আশাক ভালোভাবে পড়ে থাকবে এবং তোমাদের চুলও যেন পরিপাটি থাকে। সেই সাথে মনে রাখবে আজ সব খদ্দেরের সাথেই খুব হেসে হেসে কথা বলতে হবে। ম্যানেজারের এই কথা শুনে উত্সাহী এক বেয়ারা জানতে চাইল— :আজ কি আমাদের হোটেলে বিশেষ কোনো অতিথি আসবেন? :না আজ মাছ, মাংস দুটোই বাসী কি না!—উত্তরে জানালেন ম্যানেজার।