সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র সরবরাহের প্রস্তাব

আপডেট : ১৬ মার্চ ২০১৩, ২০:৩৫
সিরিয়াতে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে অস্ত্রশস্ত্র সরবরাহের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের যে নিষেধাজ্ঞা আছে, সেটা প্রত্যাহার করে নেয়ার জন্য ব্রাসেলসে জোটের শীর্ষ সম্মেলনে আবেদন জানিয়েছে ফ্রান্স ও ব্রিটেন। তবে অন্য সদস্য দেশগুলোর কাছ থেকে এই প্রস্তাবে খুব একটা সায় মেলেনি বলেই জানা যাচ্ছে - জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেছেন তিনি এ ব্যাপারে এখনও মনস্থির করেননি।