দেশকে সংঘাতের পথে নিতে গণহত্যার দাবি তোলা হচ্ছে :নৌমন্ত্রী

আপডেট : ১৬ মার্চ ২০১৩, ২০:৫৮
দেশে কোন গণহত্যা হচ্ছে না দাবি করে নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, একটি মহল প্রচার করছে যে দেশে গণহত্যা সংঘটিত হয়েছে। আসলে গণহত্যার সংজ্ঞা কি- তা তারা জানে না। তারা এমন দাবি করে দেশকে সংঘাতের দিকে নিতে চাচ্ছে বলে তিনি মন্তব্য করেছেন। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের হলরুমে শ্রমিক নেতা মামুনুর রশিদের স্মরণ সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, শাহবাগের আন্দোলনকে অনেকে নাস্তিকদের আন্দোলন বলছেন। তারা আসলে নাস্তিক সম্পর্কে কিছুই জানেন না। মন্ত্রী বলেন, নিরপেক্ষতার কোন সুযোগ নেই, এদেশের কেউ নিরপেক্ষ নয়। কোন না কোন পক্ষের হয়ে কাজ করতে হবে। আর আমাদের অবস্থান হবে মুক্তিযুদ্ধের পক্ষে। জাফর আহম্মদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আব্দুল মুকিত খান, সৈয়দ সুলতান উদ্দির আহমেদ প্রমুখ।