চ্যাম্পিয়ন ইমরুল ইউনাইটেড

আপডেট : ০৫ মে ২০১৯, ২১:৪১

চট্টগ্রামে বৈশাখী ফুটবল

  স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

মর্নিং ফিটনেস ক্লাব আয়োজিত বৈশাখী ফুটবলে ইমরুল ইউনাইটেড শিরোপা জিতেছে। গতকাল রবিবার রেলওয়ে পূর্বাঞ্চলীয় সদর কার্যালয় (সিআরবি) সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা ২-০ গোলে আশুওয়ারিয়ার্সকে হারিয়ে এই কৃতিত্ব দেখায়। রাকিব ও রানা গোল দুইটি করেন।

সকালে ফণীর ঝড়ো হাওয়া সত্ত্বেও বেশ কিছু দর্শক ফাইনালটি উপভোগ করেন। পরে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আশীষ ভদ্র প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, ক্রীড়া লেখক সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক জাফর হায়দার, বিএসজেএ চট্টগ্রামের সাবেক সভাপতি সাইফুল্লাহ চৌধুরী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাহামুদুর রহমান মাহবুব, শাহ আলম বাবুল ও আয়োজক সংগঠনের আহ্বায়ক দেবাশীষ বড়ুয়া দেবু।